ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ভিসা আবেদনে ‘”টাইম স্লট” নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে

ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
নতুন এই নিয়মে আবেদনকারীরা আর নিজেদের পছন্দ মতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েব ফাইল আপলোড সম্পন্ন হওয়ার পর খালি থাকা সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্ধারণ করবে সিস্টেম।
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার জানিয়েছে, আজ ১লা জুলাই থেকে বাংলাদেশের সব ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম স্লটের নতুন এ ব্যবস্থা চালু হচ্ছে। প্রতিটি ভিসা কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে আবেদনকারীদের জন্য ক্রমানুসারে সময় নির্ধারণ করা হবে।

নতুন এই নিয়ম অনুসারে, প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওয়েব ফাইল আপলোড করা যাবে। এরপর বিকেল ৫ টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হবে। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েব ফাইল আপলোড সম্পন্ন করা আবেদন কারীরাই ওই দিনের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য বিবেচিত হবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন