চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও এক আসামি পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) সকাল ৬টা ২০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কোল্ডস্টোর মোড় এলাকার বাবু পাটওয়ারীর অটো গ্যারেজে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সুপার মো. রবিউল হাসানের দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. জালাল উদ্দিন ভূইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা মো. সোহাগ (৩৩)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ মামলার অপর আসামি ইয়াসিন (১৯) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ও পলাতক উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন