শালিখার কৃতি সন্তান ডাঃ মাসুদ কবির ঢামেক-এর সহকারী অধ্যাপক পদে পদায়িত, বিভিন্ন মহলের শুভেচ্ছা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ বিভাগে সহকারী অধ্যাপক পদে পদায়িত হওয়ায় মাগুরার শালিখার কৃতি সন্তান ডাঃ মোঃ মাসুদ কবিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

​গত ২৭ জুন (শনিবার) শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অবস্থিত ‘আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার’-এর পক্ষ থেকে তাকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ আবজাল হোসেন, আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​এদিকে প্রেসক্লাব শালিখার পক্ষ থেকে সংগঠনের সভাপতি বাহারুল ইসলাম, সহ-সভাপতি জিআরএম তারিক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নবপদায়িত এই সহকারী অধ্যাপককে শুভেচ্ছা জানানো হয়।

​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, “ডাঃ মোঃ মাসুদ কবির শালিখার এক কৃতি সন্তান ও আমাদের গর্ব।” তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে একজন মানবিক চিকিৎসক হিসেবে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন