অদ্য ১৫-০৪-২০২৬ ইং রোজ বৃহস্পতিবার নোয়াখালী জেলার হাতিয়া থানার হাতিয়া পৌরসভায় অবস্থিত হাতিয়ার ঐতিহ্যবাহী সুখচর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের (সাবেক সুখচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়) আসন্ন ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান এবং ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের(জিপিএ-৫ প্রাপ্ত) সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান আক্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখচর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি অত্র বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী এবং তমরদ্দি ইউনিয়ন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট জনাব নূর হোসেন সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আনোয়ার হোসেন প্রধান শিক্ষক, হাতিয়া শহর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তাওফিকুল ইসলাম(১০ম শ্রেণী, বিজ্ঞান), মহিবুর নেসা নিশা (১০ম শ্রেণী,বিজ্ঞান) এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মো: আয়াতুর রহমান নিহান, সুরাইয়া আক্তার ও রোমানা আক্তার বক্তব্য রাখেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট নূর হোসেন সুমন,সাবেক সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি। সভাপতির বক্তব্যে রাখেন ফজলুর রহমান আক্তার, প্রধান শিক্ষক। অত্র অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে এস. এস.সি পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করেন তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করেন । এছাড়াও ২০২৫ সালের কৃতি শিক্ষার্থী সামিয়া সুলতানা ও লিমন মজুমদারের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য আগামী ২১-০৪-২০২৬ ইং তারিখে এবারের এস.এস.সি পরীক্ষা-২০২৬ই ইং অনুষ্ঠিত হবে।







