গতকাল (১১ এপ্রিল) শনিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় খাল খননের কাজের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় দীর্ঘ প্রায় ৪৫ বছর পর নতুন করে ইছেরদাড়ি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হচ্ছে। এবং মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে অবস্থিত জিয়া খাল খনন উদ্বোধন করা হয়েছে।
এক সময় এলাকার পানির প্রধান উৎস হিসেবে পরিচিত এই খালগুলো বছরের পর বছর অবহেলায় পলি, আগাছা ও দখলে মৃতপ্রায় হয়ে পড়েছিলো। তবে পুনঃখনন উদ্যোগ ঘিরে এখন খালপাড়ের মানুষের চোখে নতুন স্বপ্নের ঝিলিক দেখা যাচ্ছে।
আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ইছেরদাড়ী গ্রামের ওপর দিয়ে প্রবাহিত প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি পুনরুদ্ধারে ইতিমধ্যে ১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকার কাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবং মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে অবস্থিত জিয়া খাল খননে ২৬ লাখ ১ হাজার ৮৭৮ টাকার কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।
স্থানীয়রা জানান, আশির দশকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খালটি সর্বশেষ খনন করা হলেও এরপর আর তেমন কোনো রক্ষণাবেক্ষণ হয়নি।
ফলে অধিকাংশ অংশ পলি জমে ভরাট হয়ে যায় এবং কোথাও কোথাও দখলও হয়। এতে খালের পানির প্রবাহ ব্যাহত হয়ে উল্টো জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ক্ষতির মুখে পড়ে শত শত বিঘা কৃষিজমি। খাল থাকলেও দীর্ঘদিন সেচ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন কৃষকরা। খালগুলো পুনঃখনন কাজ শুরু হওয়ায় আশাবাদী স্থানীয় কৃষকরা। তাদের মতে, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে কৃষিতে নতুন গতি আসবে, উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে।
এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, টেকসই উন্নয়ন নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমাদের সহযোগিতা রয়েছে। প্রকল্পটি যেন সঠিকভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সেদিকে নজর রাখা হবে।
প্রকল্পের ঠিকাদার হেমন্ত কুমার সিংহ রায় জানানঃ নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করা হবে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, এ প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতায় তলদেশের গড় প্রশস্থতা ৭ মিটার ও গড় গভিরতা ১.৫০ মিটার করে খনন কাজ করা হবে। পুরো প্রকল্পের জবাবদিহিতা নিশ্চিতে উপজেলা প্রশাসন নজর রাখবে বলে আশ্বাস দেন ।
এদিকে,, মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বক্তব্য শেষে সকলে মিলে খালের পাশে গাছের চারা রোপণ করা হয়।






