মাদারীপুর সদর থানার নতুন মাদারপুর এলাকার আলমগীর হাওলাদার অমানবিক নৃসংশ হত্যাকারী জেলা ছত্রদলের সদস্য সচিব কামরুল এবং লাভলু হাওলাদার গং ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে নতুন মাদারীপুর এলাকার সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল করেন।
অনুমানিক বেলা ১১ এ আর হাওলাদার জুট মিল মাঠ হইতে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিছু সময় অবস্থান নেন।
এ সময় এলাকাবাসী স্লোগানে বলেন, আমার ভাই কবরে আসামি কেন বাহিরে, আলমগীর ভাই মরলো কেন ডিসি সাহেব জবাব চাই।
এরপরে ডিসি অফিসের সামনে থেকে ইটেরপুল হয়ে সদর মডেল থানার সামনে এসে অবস্থান করে সদর থানার অফিসার ইনচার্জের নিকট এলাকাবাসী আলমগীর হাওলাদার হত্যা মামলার অগ্রগতির জবাব চান।
এসময় থানার অফিসার ইনচার্জ বলেন
হত্যা মামলার সঠিক তদন্তের মাধ্যমে আসামী গ্রেফতার করা হচ্ছে এবং আলমগীর হাওলাদার হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে বিক্ষোব কারীদের আশ্বস্ত করেন।
পরে বিক্ষোভ কারিগর মিছিলটি থানা গেইটে সমাপ্ত করেন।
উক্ত বিক্ষোভ মিছিলে নতুন মাদারীপুরসহ আশপাশের এলাকার অনুমান ৪০০/৫০০ জন এলাকাবাসী অংশগ্রহন করেন।
বিক্ষোভ মিছিল শেষে সদর মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত সাংবাদিকদেরকে এই মামলা সংক্রান্তে ব্রিফ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সদর অফিসার ইনচার্জ বলেন, নতুন মাদারীপুর এলাকার নিহত আলমগীর হাওলাদার হত্যা মামলার সঠিক তদন্তের মাধ্যমে আসামী গ্রেফতার করা হচ্ছে এবং এই মামলা সংক্রান্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি স্যার, ডিআইজি স্যার, এসপি স্যার সহ সিনিয়র অফিসারগণ মনিটরিং করতেছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, ঘর বাড়িতে অগ্নি সংযোগ সংক্রান্তে মামলর তদন্ত চলছে। সঠিক তদন্তের মাধ্যমে আসামী গ্রেফতার করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি ব্রিফ শেষ করেন।





