মেহেন্দিগঞ্জের তরুণ ও যুব সমাজ মাদকের ভয়াল থাবার শিকারে পরিণত হচ্ছে প্রতিনিয়ত।
আর এই মাদকের ভয়াবহতা উপলব্ধি করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেনথানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।
তিনি যোগদানের পর থেকে পাল্টে গেছে উপজেলার চিত্র। কমেছে নানা ধরনের অপরাধ। বেড়েছে সেবার মান। সেইসঙ্গে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে। বিশেষ করে মাদকের উপর জেহাদ ঘোষণা করেছেন এই ওসি। মাদক রোধে অভিযানের সঙ্গে বেড়েছে মাদকদ্রব্য উদ্ধার, আসামি গ্রেপ্তার ও মামলার সংখ্যা। অভিযানের কারণে গা ঢাকা দিয়েছে চিহ্নিত মাদক কারবারিরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) ওসির নির্দেশে দিনব্যাপী অভিযানে ৬জনকে আটক করা হয়। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটককৃতরা হলেন, ১। রুবেল চৌকিদার (৩২), ২। মোঃ রিমন (২৫), ৩। বশির উদ্দিন হাওলাদার (৪০), ৪। নয়ন বৈদ্য (২৫), ৫। মোঃ মিলন (২৩), ৬। মোঃ তানভীর হোসেন (১৮)।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানার ওসি। তিনি আরও বলেন, আমার প্রধান চ্যালেঞ্জ মাদক ব্যবসা বন্ধ ও মাদকমুক্ত মেহেন্দিগঞ্জ উপহার দেয়া। বলতে পারেন মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি। আমি বদ্ধপরিকর। মাদক নিয়ন্ত্রণে আমি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। নিজে অভিযানে যাচ্ছি। যেখান থেকেই অভিযোগ আসছে, সময়ক্ষেপন না করে সেখানেই অপারেশন চালাচ্ছি। যদিও রিস্ক থেকে যাচ্ছে তবুও পিছু হটছি না।’তবে বিগত কয়েকমাসের অভিযানে অনেকটাই কমে এসেছে। যতদিন এখানে থাকবো মাদকের ব্যাপারে কোনো আপসে যাবো না।’
জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার মূল সমস্যা মাদক। স্থানীয় প্রশাসন, এলাকার গণমান্য ব্যক্তি, সাধারণ বাসিন্দাসহ সবাই অতিষ্ঠ এই মাদকে। সবাই একবাক।





