মানবতার ছোঁয়ায় উজ্জ্বল মাগুরা: অসহায় পরিবারের পাশে স্মার্ট উদ্যোক্তা ফোরাম জেলা কমিটি

মানবতার আলো ছড়িয়ে দিতে মাগুরা জেলায় অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্মার্ট উদ্যোক্তা ফোরাম গ্রুপের জেলা কমিটি। আসন্ন ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার উপহার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই মহতী উদ্যোগে সহযোগিতা করেছে আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন এবং Smart Entrepreneur। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণকৃত সহায়তা সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঈদ বাজারের বিভিন্ন উপকরণ।
এ উদ্যোগ বাস্তবায়নে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় মানবিক ও সমাজসেবী শেখ মনজুর-এর প্রতি। তার অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। এছাড়াও গ্রুপের মেন্টর Muhammed Nazrul Islam Noyon-এর সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌমিতা কুন্ড, ফারজানা সুলতানা রুনা, শাকিলা রায়হান, কল্পনা আক্তার, রোজা রহিম, লিয়ন, সোনিয়া ইসলাম, নাফিজা হাসেন, জয়া, ফারজানা স্বর্ণ, রুপা, মোঃ জাকির হোসেন ও মুন্নি প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
ঈদকে ঘিরে এ সহায়তা কার্যক্রমে উপকৃত পরিবারগুলোর মাঝে ছিল আনন্দের আমেজ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন