সোনারগাঁয়ে দাঁড়িপাল্লার পক্ষে বিশাল গণমিছিল, মহাসড়কে নেতাকর্মীদের উপস্থিতি

কাওসারুল মামুন (রাজু): নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত ০৩ নম্বর সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সোনারগাঁয়ের চৌরাস্তা থেকে মোগরাপাড়া এলাকায় এই গণমিছিল শুরু হয়। এতে জামায়াত ও সমমনা দলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে শেষ হয়।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার। তিনি বলেন, দেশে যেন পুনরায় দমনমূলক রাজনীতি ফিরে না আসে, সেজন্য জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি চাঁদাবাজি ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মুহাম্মদ মুন্না, ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আকরাম হোসাইন এবং সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের উত্তর ও দক্ষিণ শাখার নেতারা, খেলাফত মজলিস এবং এনসিপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ১১ দলীয় জোটের প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ভোটারদের উদ্দেশ্যে বলেন, ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়াতে নির্ধারিত তারিখে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি ভোটকেন্দ্র সংক্রান্ত কিছু অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
গণমিছিলকে কেন্দ্র করে চৌরাস্তা ও মোগরাপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল সরব ও মুখরিত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন