ধানের শীষে ভোট চাইলেন ড. হিলালী কন্যা ব্যারিস্টার রুসাফা হিলালী

নেত্রকোণার কেন্দুয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর কন্যা ব্যারিস্টার রুসাফা হিলালী বাবার জন্যে ভোট চাইলেন ধানের শীষে  ৷
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিএনপির সর্বশেষ জনসমাবেশে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের কাছে এই ভোট প্রার্থনা করেন তিনি ।
সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমার বাবা ড. রফিকুল ইসলাম হিলালী বিএনপি ও আপনাদের জন্যে যতটুকু সময় দেন, ততটুকু সময় আমাকে এবং পরিবারকেও দিতে পারেন না ৷ আজকে আপনারা এই জনসমাবেশে এসে ধানের শীষ ও আমার বাবাকে যে ভালোবাসা দেখিয়েছেন , তা দেখে আমি অভিভূত হয়েছি  এবং আমার সব কষ্ট ভুলে গিয়েছি । আমি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । সেই সাথে আমার বাবার জন্যে ও এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছি ।
এ সময় উক্ত জনসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁর বাবা ড. রফিকুল ইসলাম হিলালীসহ কেন্দুয়া ও আটপাড়া থেকে আগত বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন