বড়াইগ্রামে জামায়াতের বিশাল শুভেচ্ছা মিছিল

: নাটোর-৪ আসনের জামায়াত পার্থী মাওলানা আব্দুল হাকিম এর নেতৃত্বে বড়াইগ্রামের বনপাড়ায় বিশাল এক শুভেচ্ছা মিছিল ও পথসভা করা হয়।

‎ রবিবার (২৫ জানুয়ারি) বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পৌরসভায় এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের জামায়াত ইসলামের পার্থী মাওলানা আব্দুল হাকিম। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াত ইসলামের ৪ নং নগর ইউনিয়ন আমির সহ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।

‎বড়াইগ্রামের সার্বোস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে জামায়াতের এই মিছিলটি, বনপাড়া পৌরগেট থেকে শুরু হয়ে বনপাড়া বাইপাস চত্ত্বর ঘুরে বনপাড়া বাজারে এসে শেষ হয়।

‎ মিছিল শেষে পথসভার বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান। বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনকে একটি উন্নয়ন এর রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ও দেন তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন