ফরিদপুর ৪ ( ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন) এ ধানের শীষের প্রার্থী জনাব শহিদুল ইসলাম বাবুলের উঠান বৈঠক ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল সম্পন্ন।
গতকাল শনিবার রাতে চর ভদ্রাসন উপজেলার গাজিরটেকে যুক্তরাষ্ট্র প্রবাসী জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আলমগীর কবিরের বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে যোগ দিতে একই দিনে জনাব আলমগীর কবির আমেরিকা থেকে দেশে চলে আসেন।
উঠান বৈঠক স্হলে গিয়ে দেখা যায় বিকাল থেকেই অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার বিভিন্ন স্হান থেকে লোকজন আসতে শুরু করেন।
আর প্রবাসী জনাব আলমগীর কবিরের দেশে ফেরায় বৈঠকটিতে যুক্ত হয় ভিন্ন মাত্রা।
উক্ত উঠান বৈঠকে আলমগীর কবির বলেন শহিদুল ইসলাম বাবুল ভাই আমাদের জন্য এই অঞ্চলে আশীর্বাদ হয়ে এসেছেন, তিনি এমপি হলে ভাঙ্গা সদরপুরের এবং চরভদ্রাসনের সকল প্রকার চাঁদাবাজি, টেন্ডার বাজি, মাদকের ব্যবসা, সকল ধরনের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মা বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবে। আপনারা দরজা খুলেই ঘুমোতে পারবেন, এলাকায় চুরি ডাকাতি থাকবে না।
ধানের শেষের প্রার্থী তার বক্তব্যে বলেন আপনারা আগে আমার সম্পর্কে জানুন আমি কেমন মানুষ যদি আমাকে যোগ্য মনে করেন ভালো মানুষ মনে করেন তাহলে আমাকে ভোট দিন।আমি আপনাদেরই লোক, আগামী পাঁচ বছর আপনাদের লোক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।
উক্ত উঠান বৈঠকে জনাব আলমগীর কবিরের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।







