গত কয় এক দিনে টানা বৃষ্টি হওয়ার ফলে ঠাকুরগাঁও সদর এ বি আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা। ঠাকুরগাঁও পৌরসভার ৭নং ওয়ার্ডের বি আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েটি অবস্থিত ।পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ে পড়তে আসা শতাধিক কচিকাঁচা শিশু ও শিক্ষকরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই বিদ্যালয় মাঠ ও শ্রেণিকক্ষের সামনে হাঁটু পানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের ক্লাসে আসা-যাওয়া ব্যাহত হচ্ছে। অনেক সময় বাধ্য হয়ে কাদা-পানি মাড়িয়েই ক্লাসে ঢুকতে হচ্ছে শিশুদের। এতে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, _“বৃষ্টি হলেই আমরা আতঙ্কে থাকি। মাঠে পানি জমে থাকায় শিশুরা খেলাধুলা করতে পারে না। ক্লাসরুমের সামনেও পানি ওঠে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা দরকার।”_
অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই হাল মেনে নেওয়া যায় না। বছরের পর বছর একই সমস্যা চললেও সমাধান হচ্ছে না।
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ঠাকুরগাঁও পৌরসভা ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ।





