ঢাকার সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে আবুল খায়ের পাটোয়ারী (২৭) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাভার মডেল থানা পরিদর্শক (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে সোমবার সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মৃত অবস্থায় ওই যুবককে নিয়ে আসে দুই জন ।
নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর জেলার সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী অটোচালক শুভ, গ্যারেজ মালিক নুরুজ্জামান ও আলমগীর কে গ্রেফতার করে।
ল
নুরুজ্জামানের গ্যারেজে আটকে রেখে নিহত আবুল খায়ের কে সারাদিন মারধর করা হয়েছে বলে জানান গ্যারেজ মালিকের প্রতিবেশীরা ।
পরে সন্ধ্যায় অবস্থা খারাপ হলে গ্যারেজ মালিক নুরুজ্জামান ও অটোচালক শুভ তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রেখে পালিয়ে যায়।
সাভার মডেল থানার পরিদর্শক ওসি নূর মোহাম্মদ জানান, এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। পুলিশ আরও জানান তিন আসামীকে বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।






