ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন পর্যায়ক্রমে পুরো ঢাকাকে এআই ক্যামেরার আওতায় আনা হবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মঙ্গলবার (৩০ জুন) সকালে লেক রোডের এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে জানান, রাজধানীতে আরও ১৯টি ইন্টারসেকশনে (রাস্তার মোড়) এআই ক্যামেরা চালু হয়েছে। এ পর্যন্ত এআই ক্যামেরা দিয়ে দেড় হাজার মামলা হয়েছে এবং আরও ৩৮ হাজার সমন বাকি আছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ঢাকা ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে সিদ্ধান্ত নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি- এআই ক্যামেরার মাধ্যমে মামলা দেওয়ার। এআই ক্যামেরার কার্যক্রম গত মাস থেকে শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ সময় সাংবাদিকদের প্রশ্নে বলেন, পুলিশের একার পক্ষে ঢাকায় অটোরিক্সা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এটি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে। মন্ত্রণালয় ও পুলিশ সমন্বয় করে কাজ করছে অটোরিকশা নিয়ন্ত্রণে।
পরিবহন বিশ্লেষকরা নিবন্ধন ও নম্বরপ্লেটহীন এই বাহনগুলোর কারণে ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে না বলে বারবার সতর্ক করেছেন।






