মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের সাথে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​৮ জুন (সোমবার) বিকেল ৩টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই।
​সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন,
​”মাগুরার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবে।”
​উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
​মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ মাগুরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন।
​সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
​মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ
​মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম
​মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাহেব আলী
​বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অধ্যক্ষ নওয়াব আলী,
​প্রেসক্লাব শালিখার সভাপতি এবং দৈনিক মানবজমিন ও দৈনিক বাংলার মাগুরা জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম
​প্রেসক্লাব শালিখার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মহব্বত আলী
​যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রেন্টু
​যশোর বার্তার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন
​এছাড়াও সভায় বেসিক নিউজ ২৪-এর সদর রিপোর্টার জিয়াউর রহমান মুন, এশিয়া বাণীর জেলা প্রতিনিধি পরিমল শীল, দৈনিক জনতার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ সমাচারের আবু হুরাইরা, দৈনিক সাতক্ষীরা সংবাদের সুবীর কুমার ঘোষ, জনতার খবরের লক্ষন কুমার মন্ডলসহ জেলার শতাধিক কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
​উপস্থিত সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই মতবিনিময় সভা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং জেলার সমন্বিত উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন