২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা জানান, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে এই ধরনের স্মরণ ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। এসময় তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশপ্রেম ও ঐক্যের বার্তা দেন।
বক্তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জীবন্ত রাখার জন্য এবং দেশপ্রেমের জাগরণ সৃষ্টির জন্য জাতীয় দিবস উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির নেতা এটিএম মাহবুবুল আলম। এনসিপি এসএমই শাখার কেন্দ্রীয় নেতা গৌরীপুরের কৃতি সন্তান তারিক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তি ময়মনসিংহের ছাত্রনেতা আবিদ আকন্দ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জসিম উদ্দিন, আবুল কালাম ফরাজী, বৃষ্টি, মালেক, তামিম প্রমুখ।
,
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এনসিপি’র শ্রদ্ধাঞ্জলি
মন্তব্য করুন
এ সম্পর্কিত আরো পড়ুন

ডিমলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি: ক্ষুব্ধ উপকারভোগীরা
September 9, 2026


সাভারে এসআই হত্যার ঘটনায় আরও ৮ আসামিকে গ্রেপ্তার
September 8, 2026

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নেওয়া উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
September 8, 2026
সংসদের গুরুত্বপূর্ণ ২ কমিটির নতুন সভাপতি স্পিকার হাফিজ
September 8, 2026

রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
September 7, 2026

চরফ্যাশনে ইয়াবা সহ ২ মাদক কারবারী আটক
September 7, 2026