অনেকের কাছে একবেলা খাবার কেবলই একটি স্বপ্ন। সারাদিন অপেক্ষায় থাকা সেইসব ক্ষুধার্ত পথচারী, রিকশাচালক ও শিশুদের মুখে হাসি ফোটাতে কাজ করছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর ‘মেহমানখানা’।
সপ্তাহে ৭ দিনই প্রতিদিন দুপুর ২টা থেকে এখানে শত শত মানুষের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন করা হয়। এটি কেবল খাবার নয়, বরং এক টুকরো ভালোবাসা।
আপনার যাকাত বা সদকার সামান্য অনুদান বদলে দিতে পারে কারো ক্ষুধার যন্ত্রণা। আসুন, আজই এগিয়ে আসি এবং এই মহতী উদ্যোগে পাশে দাঁড়াই।






