দশমিনায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

 দশমিনা উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকার বড় মল্লিক বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশ নলখোলা বাজার এলাকা থেকে তথ্য পেয়ে বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের সোহরাব মুন্সির বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
আটক ব্যক্তি উপজেলার মাছুয়াখালী এলাকার বাসিন্দা মোঃ বাবলু মিয়া (৪৫)। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা পুরাতন ব্লু রঙের চেক লুঙ্গি দিয়ে বাঁধা ও নীল পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন