ঢাকা – সিলেট হাইওয়ে মাহমুদাবাদ চেকপোস্টে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

ভৈরব থেকে সিএনজিযোগে মাহমুদাবাদ নামাপাড়া পুলিশ চেকপোস্টের পথে আসার সময় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি কালু মিয়া (২২), পিতা মৃত কাশেম মিয়া, গ্রাম কাশিনগর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে।

রায়পুরা থানার এসআই জয় কুমার পাল-এর নেতৃত্বে পরিচালিত চেকপোস্ট অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির কারণে সিএনজিটি থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন