চুয়াডাঙ্গায় জেলায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারী সহ ০৬ আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা  সদর থানার  সাতগাড়ী এলাকার বাসিন্দা এক মহিলা গত(২৫ মার্চ বুধবার) সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে।
ভিকটিম চুয়াডাঙ্গা সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়,, বিবাদী কবিতা(৩০), স্বামী-ফয়সাল, সাং-সাতগাড়ী, থানা ও জেলা-চুয়াডাঙ্গা কৌশলে ভিকটিমের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে বিবাদী দালাল কবিতা ফুসলাইয়া ভিকটিমকে সাথে নিয়ে ইজিবাইক যোগে রওনা করে চুয়াডাঙ্গা বড়বাজারে যায়। পূর্বে থেকেই বড়বাজারে অবস্থানরত কবিতার খালাতো ভাই আসামী সালামকে কৌশলে ফোন দিয়ে ডেকে নেয়। আসামী সালাম ইজিবাইক নিয়ে আসলে উক্ত ইজিবাইকে কবিতা ও ভিকটিম উঠলে কবিতা সুকৌশলে ঘুরতে যাওয়ার কথা বলে চুয়াডাঙ্গা টু আলমডাঙ্গা রোডের দিকে রওনা হয়। পরবর্তীতে কবিতাসহ ইজিবাইকে থাকা আসামীরা কৌশলে ভিকটিমকে আলমডাঙ্গা থানাধীন খাদিমপুর বেলেদারী ফাঁকা মাঠের মধ্যে ইজিবাইক থামায়। তখন আসামী আব্দুস সালাম ইজিবাইক ড্রাইভারকে ভাড়া দিয়ে চলে যেতে বলে। ইজিবাইক ড্রাইভার চলে গেলে আসামীরা পরস্পর যোগসাজসে ভিকটিমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক সেচ পাম্পের পশ্চিম পার্শ্বে জনৈক খসরু এর আমবাগানে নিয়ে যায়।
পরবর্তীতে ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় আসামী আব্দুস সালাম,শাহাজাহান ও সামাদ আলী এর সহযোগীতায় আসামী আদম আলী ও মিজান পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ পরবর্তীতে আসামীরা ভিকটিমকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং ঘটনা চাপা/গোপন করতে বলে। পরবর্তীতে আসামীরা কবিতা ও ভিকটিমকে ইজিবাইক যোগে চুয়াডাঙ্গা বড়বাজারে নামিয়ে দিয়ে যায়। ভিকটিম বাড়ীতে ফিরে গেলে ভিকটিমের শারীরিক অবস্থা খারাপ দেখে তার স্বামী জিজ্ঞাসাবাদ করলে। একপর্যায়ে তার স্বামীর নিকট ঘটনার বিষয় সব স্বীকার করে। তখন ভিকটিম বাদী হয়ে আলমডাঙ্গা থানার এসে একটি মামলা দায়ের করেন।  মামলা নং-৩৪ তারিখ-২৮ মার্চ ২০২৬ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(৩)/৩০ দায়ের করেন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ
রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতারের দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),চুয়াডাঙ্গা’র নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক(অপারেশনস্)জনাব অনুপ দাস ও আলমডাঙ্গা থানাধীন পাঁচকমলাপুর ক্যাম্প ইনচার্জ এসআই /আহম্মদ আলী ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে।এবং আসামীদের আজ
(২৮ মার্চ ২০২৬) তারিখ ভোর ০৪:০০ ঘটিকায় নিজ নিজ বাড়ী থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাণী ইসরাইল বলেন, গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ
১. মিজান(৩৪), পিতা-নজরুল
২. সামাদ আলী(২৫), পিতা-আছির উদ্দিন
৩. আদম (৩৪), পিতা-এনামুল হক
৪. শাহজাহান(৪৫), পিতা-মৃত তাহাজ্জেল বিশ্বাস, সকলে -খাদিমপুর গ্রামের বাসিন্দা
৫. আব্দুস সালাম(২৬) পিতা-দুলাল, সাং-শিয়ালমারি, সর্ব থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা এবং
৬. কবিতা(৩০), স্বামী-ফয়সাল, সাং-সাতগাড়ী, থানা ও জেলা-চুয়াডাঙ্গা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন