চট্টগ্রামের বাঁশখালীর চেচুরিয়া এলাকায় খালের প্রাকৃতিক প্রবাহপথ বন্ধ করে অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে মৎস্য প্রকল্প গড়ে তোলার অভিযোগে মোবাইল কোট অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২৯ শে মার্চ) রাত ১১ টা থেকে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারীকমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন। অভিযান চলাকালে দেখা যায়,আদর্শ গ্রাম খালের দুটি প্রাকৃতিক প্রভাহপথ সম্পূর্ণরূপে বন্ধ করে, এক্সকেভ্যাটরের সাহায্যে খালপাড়ের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে।এতে খালের স্বাভাবিক পানি প্রভাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল,যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ।এই ঘটনাই বৈলছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চেচুরিয়া এলাকার বাসিন্দা ও আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান(৫০)-কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে,২লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করতে বলা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।পাশাপাশি তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।







