চট্টগ্রামের সীতাকুন্ড অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। ফৌজদারহাট সিডিএ রোডে একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে এই ডিজেল উদ্ধার করা হয়। জানা যায় জৈনেক মোঃ নাসিরের মালিকানাধীন ডিপোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন,ওসি মহিনুল ইসলামসহ পুলিশ,RAB, গোয়েন্দাসংস্থা ও ডিজি এফআই সদস্যরা,তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করার ডিজেলগুলো বর্তমানে পুলিশ পাহারায় রাখা হয়েছে।বিস্তারিত তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন প্রশাসন।জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সাংবাদিকদের জানাই, দেশে তেলের কোন সংকট নেই,ইতিমধ্যে তেলবাহী জাহাজ বিড়েছে।একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরীর উদ্দেশ্যে তেল মজুদ করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।







