খুলনার দিঘলিয়া থেকে নিখোঁজ কিশোর সিয়ামকে যশোর বেনাপোল থেকে উদ্ধার করেছে পিবিআই

খুলনার  দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে ৪ মাস আগে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী কিশোর আলিমুর ওরফে সিয়ামকে যশোরের বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা ।
বেনাপোল পোর্ট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
 বুধবার (০১ এপ্রিল) আনুমানিক রাত আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী (পূর্বপাড়া) গ্রামের মোঃ মিরাজ শেখের পুত্র আলিমুর সিয়াম নিখোঁজ হওয়ার পর তার পরিবার চারজনের বিরুদ্ধে অপহরণ ও অবৈধভাবে আটকে রাখার অভিযোগ এনে খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এ একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই খুলনা জেলাকে নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশনা পেয়ে পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম- এর নির্দেশনায় মামলাটির তদন্তভার গ্রহণ করেন এসআই গুলশান আরা শিলা। পিবিআইয়ের একটি চৌকস দল দীর্ঘ তদন্তের পর ভিকটিমের ব্যবহৃত ‘টিকটক আইডির’ সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়  পিবিআই।
পরবর্তীতে  বেনাপোল পোর্ট থানা পুলিশের সহায়তায় বেনাপোল এলাকার অবস্থি “ঢাকা বিরিয়ানি হাউজ” নামক একটি রেস্টুরেন্টের মালিক মোঃ আজাদ মাহমুদের নিকট থেকে তাকে  উদ্ধার করা হয়।
 উদ্ধারকৃত সিয়াম জানায়, পড়াশোনার অতিরিক্ত চাপে অতিষ্ঠ হয়ে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্কুল যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে বেনাপোল এলাকায় চলে আসে এবং  রেস্টুরেন্টে কাজ শুরু করে। দীর্ঘ চার মাস সে সেখানেই অবস্থান করছিল।
পিবিআই জানায়, অপহরণ মামলার তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হয়েছে এবং ভিকটিমকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন