১কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। সোমবার রাতে সাভার থানার রাজাশন আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আসামি মো. হৃদয় হোসেন (২৭) সাভার উপজেলার দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার সকালে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে হৃদয়কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
স্থানীয় অভিযোগ রয়েছে, হৃদয় দেওগাঁও-রাজাশন এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা বলেছেন।







