ওসমানীনগরে বাংলা নববর্ষ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ওসমাননীগর উপজেলায় নববর্ষ ১৪৩৩ বাংলা উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। উপজেরা প্রশাসনের সামন থেকে শুরু করে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলার সামনে এসে শেষ হয়।
বৈশাখী শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ও নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, ওসমানণীগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা, ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ মোরশেদুল আলম ভুঁইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,  দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ছুরাব আলী, গোয়ালাবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ,  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন