ইতালিতে দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশির ভিসা আটকে দেয়া হয়েছিল, তাদের পুনরায় ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার।
গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করছেন প্রবাসীরা। জীবনযাত্রার মানোন্নয়নের আশায় অনেক বাংলাদেশি পাড়ি জমান ইতালিতে। তবে, বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার সুযোগ পান না অনেকেই। বেছে নেন অবৈধ পথ। অনেকেই নিজের সর্বস্ব তুলে দেন দালালদের হাতে।এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিসার অনুমতিপত্র বাংলাদেশিদের হাতে ধরিয়ে দিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় তারা। এমন অবস্থায় ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেয়া স্থগিত করে। পাসপোর্ট ফেরত দেয়ার সিদ্ধান্তও জানায় তারা।





