আজ থেকে সারাদেশে শুরু এসএসসি পরীক্ষা ২০২৬, অংশ নিচ্ছে ১৮ লাখের ৫৭ হাজার শিক্ষার্থী

সারাদেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে  ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হয়।  যেখানে প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এবারের পরীক্ষার সূচনা হয়েছে বাংলা প্রথম পত্রের মাধ্যদিয়ে এবং লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।
পরিসংখ্যান অনুযায়ী, এবছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় কিছুটা কম। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১৯ লাখ ৩৬ হাজারেরও বেশি। উল্লেখযোগ্য ভাবে, দুই বছর আগে নিবন্ধন করা।  প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না।
নতুন সরকারের অধীনে এটি প্রথম বড় পাবলিক পরীক্ষা হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শেষে ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরপত্র, ব্যবহারিক খাতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বিভাগ ভিত্তিক ভাবে সাজিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এবারের পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং যানজট কমাতে ১৮ এপ্রিল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই আসন গ্রহণ করতে হবে।

সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।

এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানাযায়। 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন