হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে স্থানীয় মাঠে তোপখানা ও চানপাড়ার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে দুই মহল্লার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ২ মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হবিগঞ্জে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত ২০
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
November 24, 2026
মিঠাপুকুরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
November 24, 2026
মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
November 23, 2026
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল
November 23, 2026
শালিখায় পৃথক ঘটনায় কলেজ প্রভাষক ও বৃদ্ধ কৃষকের মৃত্যু
November 23, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

খুলনা বিএল কলেজের দুই শিক্ষককে (ওএসডি) করে শিক্ষামন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারি
November 24, 2026
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে বিশেষ

পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
November 24, 2026
সম্প্রতি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিতে খুলনার পাইকগাছায় বিধবা বৃদ্ধা

মোংলায় বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলার অভিযোগ, মাথা ও চোখের পাশে ৯টি সেলাই
November 24, 2026
বাগেরহাটের মোংলায় পূর্ববিরোধের জেরে মোঃ সুভরাজ হোসেন নামে এক যুবকের

মিঠাপুকুরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
November 24, 2026
২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ক্ষুদ্র

মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, নতুন নীতিমালা বাস্তবায়নে গুরুত্বারোপ
November 24, 2026
কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ও যথাসময়ে সার পৌঁছে দেওয়া, সার বিতরণ