সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিসের সময়সূচী নির্ধারিত হলেও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অধিকাংশ সরকারি অফিসে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না, সরজমিনে গিয়ে সকাল ১০ টায় ও অধিকাংশ অফিসে তালা ঝুলতে দেখা যায়।
গতকাল রোববার সকালে উপজেলা পরিষদে গিয়ে জেলা নির্বাহী অফিসারের কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় খোলা পাওয়া যায়। বাকি অফিসগুলোতে তালা ঝুলতে দেখা যায়। এদিকে যথাসময়ে অফিস খোলা না থাকায় সেবা প্রার্থীরা কাঙ্খিত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন ১০ টা থেকে ১১ টার আগে অনেক কর্মকর্তাই অফিসে আসেন না।
এই বিষয়ে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার এর সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কেটে দেন।






