সুনামগঞ্জেৱ ৫ আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 সুনামগঞ্জ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫ জন প্রার্থীই সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের। জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

​আসনভিত্তিক জামানত বাজেয়াপ্তের তালিকা
​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে ১ জন, সুনামগঞ্জ-২ আসনে ১ জন, সুনামগঞ্জ-৪ আসনে ২ জন এবং সুনামগঞ্জ-৫ আসনে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি জামানত হারানোর ঘটনা ঘটেছে সুনামগঞ্জ-৩ আসনে।
​সুনামগঞ্জ-৩ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন:
​অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (রিক্সা) — বাংলাদেশ খেলাফত মজলিস ​,শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি) — খেলাফত মজলিস ​,সৈয়দ তালহা আলম (ঈগল) — আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি),
​মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি) — স্বতন্ত্র, ​হুসাইন আহমেদ (ফুটবল) — স্বতন্ত্র।

​সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্টিং ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১/৮ অংশ) ভোট পেতে হয়। এর কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত সরকারি কোষাগারে বাজেয়াপ্ত হয়।
​সুনামগঞ্জ-৩ আসনের ক্ষেত্রে দেখা যায়, নির্বাচনে মোট ভোট প্রদান করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৩৯২টি। আইন অনুযায়ী জামানত রক্ষায় একজন প্রার্থীকে ন্যূনতম ২০ হাজার ৫৪৯টি ভোট পেতে হতো।

​উল্লেখ্য, সুনামগঞ্জ-৩ আসনে মোট ৭ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাকি ৬ জন প্রার্থীর মধ্যে কেবল স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন প্রয়োজনীয় ভোটের সীমা (১/৮ অংশ) অতিক্রম করতে সক্ষম হয়েছেন। ফলে বিজয়ী ও আনোয়ার হোসেন ছাড়া অন্য ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
​রিটার্নিং কর্মকর্তা আরও জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হয়নি, ফলে যারা ভোটের লড়াইয়ে ছিলেন তাদের সবাইকেই এই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন