যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি সিংগাড়ী দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্টান মাদরাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি বর্ণী বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোল্যা মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন সুপার শেখ আলমগীর হোসেন,বাঘুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোল্যা শরিফুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সেলিম রেজা, থানা যুবদলের সদস্য এম নাজিম উদ্দীনসহ শিক্ষক কর্মচারী, বিদায়ী শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীরা।







