রামপালে সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

বাগেরহাটের রামপালে সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম ও সিআরএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৯ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি বাগেরহাট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল নাজমুল হাসান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল মোর্তজা রেজা,সোনালী ব্যাংক পিএলসি রামপাল শাখার ম্যানেজার বাবলু রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন এ এটিএম ও সিআরএম বুথ চালুর মাধ্যমে এলাকাবাসী আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আসবে। এখন থেকে গ্রাহকরা যে কোনো সময় কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা পাবেন।
রামপাল শাখার ম্যানেজার জানান, এই বুথ স্থাপনের ফলে রামপালবাসীর জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন