স্থানীয়রা জানান, ঘরটি মান্নান সরদারের। ঘরটি দীর্ঘ দিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।সেই ঘরে আশ পাশের লোকজন খড়ি জামা রাখতো। ঘরটি তালা দেওয়া ছিলো মাদক সেবন কারীরা সেই ঘরে তালা ভেঙে সেখানে মাদক সেবন করে আসছে, এমতাবস্থায় রাতে মাদক সেবকারীরা মাদক সেবন করে সিগারেট খেয়ে আগুন ঘরের মধ্যে ফেললে ঘরে থাকা খড়িতে আগুন লেগে যায় । সে সময় মাদক সেবন কারীরা আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হলে সেখান থেকে পালিয়ে যায়। এসময় আশ পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করলে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কে খবর দেয়। খরব পেয়ে ফায়ার সাভিসে একটি টিম দ্রুত ঘটনা স্থানে এসে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। স্থানীয়রা আরো জানান মাদক এখন ভয়াভহ রুপ ধারন করেছে। বর্তমানে গ্রামে মাদক ছড়িয়ে পড়েছে। যার কারনে আজ এই ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে মান্নান সরদারের সাথে আলাপ কালে তিনি জানান, আমার ঘরটি তালা দিয়ে আটকানো ছিলো মাদক সেবন কারীরা সেই তালা ভেঙে সেখানে নেশা খেয়ে সেখানে সিগারেটের আগুন ফেলে আমার ঘরটি পুড়িছে। আমার ঘরে মধ্যে কাঠ ও টিন ছিলো প্রায় ১ লক্ষ টাকা মত। ঘরসহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মো.ইয়াহিয়া জানান,আমরা ভোর ৪টার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হই। আগুনে ক্ষতির পরিমান আনুমানিক ১ লক্ষ টাকার। আরও অন্যান্য ঘরসহ উদ্ধার করেছি প্রায় ৪ লক্ষ টাকার মালামল। আগুনের সূত্রপাত ঘটেছে সিগারেটের আগুন থেকে।







