রঙ্গীন ফুলকপি চাষে কেন্দুয়ায় কৃষক লাভবান

মোঃ শহিদুল ইসলাম একজন রঙ্গীন ফুলকপি চাষি । তাঁর গ্রামের বাড়ি নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের নিলাম্বরখিলা । রঙ্গীন ফুলকপি চাষে অতীতেও তিনি লাভবান হয়েছেন । এখনো লাভের স্বপ্ন দেখছেন ।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিস কর্তৃক তাঁর ৩৩ শতক জমিতে রঙ্গীন ফুলকপি চাষ করেছেন তিনি । খুব অল্প খরচে কয়েকগুন লাভের আশায় দিন গুনছেন এখন ।
সরেজমিনে গিয়ে কথা হয়, কৃষক মোঃ শহিদুল ইসলামের সাথে । তিনি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতায় আমি এই ফুলকপি চাষ করেছি । এতে ৯০ থেকে ১০০ দিন সময় লাগে । তিনি আরো বলেন, মোট ১৪ হাজার থেকে ১৫ হাজর টাকার মতো খরচ হয়েছে আমার । খরচ বাদে আমি ৪০হাজর থেকে ৫০হাজার টাকার মতো লাভবান হবো ।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওহীদুজ্জামান বলেন, অন্য ফুলকপির চেয়ে রঙ্গীন ফুলকপির গুণগত মান অনেক ভালো । এই কপি মূলত বেড টু বেড সিস্টেমে উৎপাদন করতে হয় । যাতে গাছের গোড়ায় পানি জমে পঁচে না যায় ৷ মাঝেমধ্যে লেদা পোকার আক্রমণ হলেও সামান্য কীটনাশকেই দূর করা যায় ৷
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা জানান, উল্লেখিত রঙ্গীন ফুলকপি প্রদর্শনী ছাড়াও উপজেলায় অনেক কৃষক এর চাষ করেছেন । উপজেলা কৃষি অফিস যে কোন পরামর্শ ও সহযোগিতায় কৃষকের পাশে আছে ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন