মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্রের উদ্যোগে বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকালে বিনা’র মাগুরা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শামসুন্নাহার, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা), বিনা, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তাজুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা।
বিশেষ অতিথি ছিলেন মোঃ মাহবুবুর রহমান দেওয়ান, ড. হাসানুজ্জামান রনি এবং ড. সুশান চৌহান।
বিনা মাগুরা উপকেন্দ্রের এসও শোভা আঞ্জুমান শাম্মীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার বাছাইকৃত মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বোনা আউশ ধানের আধুনিক চাষাবাদ, উন্নত জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার দ্বিতীয় পর্বে ২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে একই অতিথিদের উপস্থিতিতে আরেকটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষে উদ্বুদ্ধ করা এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন