​মাগুরায় পৌর বিএনপির মতবিনিময় সভা: মাসুদ হাসান খান কিজিলকে পৌর মেয়র হিসেবে দেখার প্রত্যাশা নেতাকর্মীদের

মাগুরা পৌরসভার এ’জি একাডেমী স্কুল প্রাঙ্গণ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯নং ওয়ার্ড (শহর) শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (০৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি জনাব মো: আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: সাইদ আহমেদ।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি জনাব মাসুদ হাসান খান কিজিল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনগুলোতে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত নেতা নির্বাচন করতে হবে। এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যাঁর জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা ও দায়বদ্ধতা রয়েছে।”
​সভায় বক্তারা পৌর বিএনপির সভাপতি জনাব মাসুদ হাসান খান কিজিলকে আগামী পৌরসভা নির্বাচনে ‘পৌর পিতা’ অর্থাৎ মাগুরা পৌরসভার মেয়র হিসেবে দেখার আশাবাদ ও সমর্থন ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুন্সী আনজুম হাসান সুমন।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সহধর্মিনী রওশন আরা, মাগুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ জনাব কাজী মাজহারুল হক উৎপল এবং সাংগঠনিক সম্পাদক-২ জনাব মো: উজ্জ্বল হোসাইন।
​এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ এম.আর খান এবং পৌর বিএনপি নেতা শাহরিয়ার শুভ্র প্রমুখ।
​অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৯নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মো: পাপ্পু রিপন। মতবিনিময় সভায় দলীয় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলীয় সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন