কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া (বড় উত্তমপুর) গ্রামের মোঃ বাবুল প্রকাশ বাবু (২৫) এবং একই এলাকার মোঃ আল-আমিন (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল সোয়া চারটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া, গাঙ্গপাড়) এলাকায় অভিযান চালায়। সেখানে স্থানীয় বাসিন্দা আবু জাহানের বসতবাড়ির একটি পরিত্যক্ত গোয়ালঘর তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বাবুল ও আল-আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
”আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি), মো: ফারুক হোসেন জানায়, সীমান্ত এলাকা থেকে মাদক এনে তা দেশের অন্যত্র পাচারের উদ্দেশ্যে আসামিরা সেখানে অবস্থান করছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
মোঃ আবদুল আলীম খান






