“রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় দুর্নীতি-অনিয়ম হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়ম রয়েছে । শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন”বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এসব কথা বলেন।
কুড়িগ্রামকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “কুড়িগ্রাম জেলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে কোনো অবহেলা থাকবে না। কুড়িগ্রাম যেহেতু একটি পশ্চাৎপদ জেলা এবং এখানকার বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে, তাই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিও আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।”
কুড়িগ্রামে বালু গবেষণাগার স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, “কুড়িগ্রাম জেলায় বালু গবেষণাকেন্দ্র হোক-এ জন্য আমিও চেষ্টা করে যাব।”
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চলমান রয়েছে। এখানে কারিগরি সমীক্ষা সম্পন্ন হয়েছে। সামনের অর্থবছরে আমরা কাজ শুরু করতে পারব।”
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবনের নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধনের পর মন্ত্রী কুড়িগ্রাম শহরের উদ্দেশে রওনা দেন। বিকেল ৩টায় শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় জেলা পরিষদ শিশু পার্ক এবং বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া তিনি বিকেল ৫টায় লালমনিরহাটের বড়বাড়িতে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।#
দুর্নীতি-অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ডিমলায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
November 7, 2026
কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
November 7, 2026
শার্শার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে নবীন বরন অনুষ্ঠিত
November 4, 2026
নেত্রকোনা সীমান্তে আলোচিত ১৯ মামলার আসামি বদি গ্রেপ্তার
November 3, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরা সরকারি কলেজে বোমা সদৃশ বস্তু উদ্ধার, ক্যাম্পাসে আতঙ্ক
November 10, 2026
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাঁচ নম্বর ভবনের রাষ্ট্রবিজ্ঞান

ডিমলায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
November 7, 2026
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
November 7, 2026
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটনের

ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা: স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান
November 7, 2026
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরে এক গুরুত্বপূর্ণ

শার্শার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে নবীন বরন অনুষ্ঠিত
November 4, 2026
যশোরের শার্শা বাগআঁচড়া ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে উৎসব মুখর