জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্টের শেরপুর জেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-৫ গোলে হারিয়ে বিজয়ী হয় জামালপুর জেলা ফুটবল দল।
পরে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়ার তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভালো ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল গঠন করে টুর্নামেন্ট আয়োজন করলে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করে আনা সম্ভব। তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারব। এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হব। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একদিন বিশ^কাপ খেলবে। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে উভর দলই একাধিকবার গোলের সুযোগ পেলেও কেউ কোন গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৪-৫ গোলে শেরপুর জেলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয় জামালপুর জেলা ফুটবল দল। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন