নোয়াখালীর চাটখিল পৌর শহরে আনিতাশ ও তারাজ ফিলিং স্টেশনে অকটেন সংকট, খোলা বাজারে অকটেন বিক্রি হচ্ছে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। অকটেন সংকটে সাংবাদিক সহ জরুরি সার্ভিসে মোটরসাইকেল চালকরা মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ পাল্লা, শাহপুর, সোমপাড়া মুদি দোকান গুলোতে বেশি দামে অকটেন বিক্রি হচ্ছে।
এই ব্যাপারে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন মোটরসাইকেল চালকেরা। অন্যদিকে মাঝেমধ্যে পাম্প গুলোতে অকটেন আসলে চালকদের ৩/৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ২০০ শ টাকার অকটেন দেওয়া হয় যা দিয়ে ২/১ দিনের বেশি গাড়ি চালানো যায়না।
চাটখিল পৌরসভার পূর্ব গোবিন্দপুর গ্রামের সোনাইমুড়ী জনস্বার্থ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন দুলাল ও ডাক্তার অভি কৃষ্ণ মজুমদার জানান ফিলিং স্টেশনে অকটেন না পেয়ে প্রতিদিন সঠিক টাইমে অফিস করা খুবই কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে কয়েকজন মেডিসিন কোম্পানির প্রতিনিধিরা জানান জীবন বাঁচানো মেডিসিন সরবরাহ করতে তাদের বেশি টাকা ভাড়া দিয়ে অটোরিকশা বা সিএনজি যোগে যাতায়াত করতে হচ্ছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত সোমবার সোমপাড়া বাজারে অভিযান চালিয়ে এক খুচরা বিক্রেতার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি অন্যান্য বাজারে যারা খুচরা অকটেন বিক্রি করে তাদের তথ্য দিয়ে প্রশাসন কে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন।







