গোয়ালন্দে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

আজ ৩১ মার্চ ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় গোয়ালন্দ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বিগত ২৫ মার্চ গোয়ালন্দের দৌলতদিয়া ৩ নং ফেরীঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাটে যাত্রীরা কোন রকম বিরম্বনা ছাড়া ঈদ যাত্রা পরিস্থিতি স্বাভাবিক ছিলো। এ সময় তিনি সভায় উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জকে বিগত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য দেয়ার আহবান জানান।
সভায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বিগত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন বর্তমান সময়ে জ্বালানি তেল নিয়ে কোন রকম সমস্যা না হয় তার জন্য পেট্রোল পাম্পে আমাদের অফিসার সহ টিম কাজ করছে। অন্যান্য যে সুপারিশ গুলো আসছে তা নিয়ে আমরা গুরুত্ব সহকারে কাজ করবো।
ডাঃ মোঃ মারুফ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, বর্তমান সময়ে শিশুদের হাম রোগ নিয়ে সোসাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার চালোনো হচ্ছে। এসব বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। যে সকল শিশুরা এখনও এ রোগের টিকা নেন নাই তাদের দ্রুত টিকা নেয়ার আহবান জানান। তিনি আরও বলেন, এটা ছোয়াছে রোগ। কারও হাম হলে তাকে আলাদা রাখা বা তার সংস্পর্শে কোন শিশু না যায় সে দিকে খেয়াল রাখা এবং কারো হাম হলে তাকে দ্রুত চিকিৎসার আওতায় আনা।
সহকারী কমিশনার ( ভুমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, আমরা উপজেলা প্রশাসন সর্বোদা প্রস্তুত যে কোন সমস্যা মোকাবেলায়। আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা মজুদকৃত তেল জব্দ করে পাম্পে দিয়েছি। আমাদের এ অভিযান অভ্যহত থাকবে।
সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান খান, মোঃ মোজাম্মেল হক লালটু, সদস্য সচিব, গোয়ালন্দ সাংবাদিক ফোরাম,  মোঃ মইনুল হক মৃধা,  যুগ্ন আহবায়ক,  গোয়ালন্দ সাংবাদিক ফোরাম,  মোঃ আসজাদ হোসেন আজু, সভাপতি গোয়ালন্দ প্রেস ক্লাব, মোঃ শহিদুল ইসলাম,  সাধারণ সম্পাদক,  গোয়ালন্দ প্রেস ক্লাব, মোঃ মজিবুর রহমান খান জুয়েল, সভাপতি, শিশু সুরক্ষা মিডিয়া এ্যাডভোকেসি গ্রুপ ও সদস্য গোয়ালন্দ সাংবাদিক ফোরাম প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন