দেশের অন্যতম বৃহত্তম দ্বীনি ও অরাজনৈতিক সংস্থা আনজুমান—এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অন্যতম শুভাকাঙ্ক্ষি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গতকাল এক সন্ত্রাসী হামলায় আহত হন। আনজুমান ট্রাস্ট নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত খুজে বের করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আজ বাদ যোহর আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটি ও সংশ্লিষ্ট সকলের পক্ষ হতে আনজুমান ট্রাস্টের প্রধান কার্যালয়ে তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহ্ তা’আলার দরবারে দোয়া করা হয়। দোয়ায় শরিক হন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য ওয়াহিদ মালেক, মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ ইলিয়াছ, বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, পীরভাই এবং প্রধান কার্যালয়ের কর্মচারীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী।



