৮মার্চ-২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফুলবাড়িয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা

৮ মার্চ-২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফুলবাড়ীয়া মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ ৮মার্চ-২৬, রবিবার,ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাসরীন পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোশাররফ হোসেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী জনাব বাদশা শাহজাহান এবং মোছাঃ মঞ্জুয়ারা খাতুন।
বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের উন্নয়ন ছাড়া একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে নারী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং নারীদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
পরিশেষে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলকে নারী উন্নয়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন