০৩ মার্চ, ২০২৬, মঙ্গলবার সরকারি সফরে সিলেট এসে পবিত্র দরগাহ প্রাঙ্গণে উপস্থিত হয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি। জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইযুম চৌধুরী। সভায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিলেট বিভাগের বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন এবং মাজার জিয়ারত ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সফরটি সিলেট অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।







