সাভারে মুদি ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ১

সাভার মজিদপুর ছোট বলিমেহের এলাকায় গত রবিবার রাতের কোন এক সময় কালাম (৩৫) কে ছুরিকাঘাতে  হ*ত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা রবিবার সকালে সাভার মডেল থানায় সংবাদ দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক ফাইজুর খাঁন বলেন, সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে এই হ*ত্যা*কা*ন্ডের সাথে জড়িত একাধিক মামলার আসামী মোহাম্মদ শাহানুর শাহ (৪৫) পিতা ইউনুস আলীকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও বলেন এই আসামীর বিরুদ্ধে ছিনতাই ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন