মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আশুলিয়ায় এক যুবককে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। দুপুর তিনটায় আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সন্ত্রাসী হামলায় নিহত যুবক ফয়সাল মোল্লা (৩৬) তিনি আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার ছেলে।
নিহতের বাবা জানায়, তার ছেলে দীর্ঘদিন ধরে পাশে মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিল এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন নিয়ে নিলে আজ দুপুর তিনটায় ওই মোবাইল ফোন দুটি মাদক ব্যবসায়ীদের ফেরত দেওয়ার জন্য ফোন করে একটি খালি জায়গায় ডাকেন। পরে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ি নিহতের লাশ উদ্ধার করেছে। এবিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।







