সাংগ্রাইং ও বিজু উপলক্ষ্যে বান্দরবান সদর জোনের উপহার প্রদান

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই বান্দরবানে শুরু হয়েছে সাংগ্রাইং,বিজু,বিষুর মত বৌদ্ধ ধর্মীয় উৎসবের।পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১টি সম্প্রদায়ের মধ্যে বম,লুসাই,পাংখোয়া এই তিনটি সম্প্রদায় ব্যতীত অন্যসব সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে প্রতিবছর এই উৎসব উৎযাপন করে থাকেন।
বিশাল আয়োজনে আয়োজিত এই উৎসবের রঙ-কে আরো রঙ্গিন করে তুলতে বান্দরবান সেনা সদর জোনের পক্ষ থেকে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের হাতে তুলে দেয়া হয় উপহার।
১৩ই এপ্রিল,সোমবার জোনের ট্রেনিং শেডে একটি আড়ম্বরপুর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উপহার তুলে দেয়া হয়।
জোন কমান্ডার এর পক্ষে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম,পিপিএম। এসময় লেফটেন্যান্ট এস এম সাব্বির আযমসহ সেনা কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষ থেকে সাংগ্রাই ও বিজু উপলক্ষে  নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উপহার পেয়ে উচ্ছসিত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন সেনাবাহিনীর মহান এই উদ্যোগের প্রতি সাধুবাদ জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন