সরকারের প্রথম ছয় মাসে চরমোনাই পীরের ১০ অভিযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম নিয়ে ১০টি অভিযোগ ও অসন্তোষের কথা তুলে ধরেছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে বিএনপি এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের ছয় মাস পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। বরং কর্মসংস্থান, আইনশৃঙ্খলা, লোডশেডিং, জ্বালানি সংকট ও সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

রাজধানীর বিএমএ মিলনায়তনে আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব অভিযোগ করেন চরমোনাই পীর।

প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি নেই: নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল বলে উল্লেখ করেন চরমোনাই পীর। তবে ছয় মাসেও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের ন্যূনতম লক্ষণ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

কর্মসংস্থানের পরিস্থিতির অবনতি: এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করা হলেও বাস্তবে কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে দাবি করেন ইসলামী আন্দোলনের আমির। বরং বিভিন্ন খাতে বেকারত্ব বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।

আরএমজি খাতে বেকারত্ব: গত ছয় মাসে শুধু তৈরি পোশাক খাতেই প্রায় ২০ হাজার মানুষ বেকার হয়েছেন বলে দাবি করেন চরমোনাই পীর। তার মতে, এটি কর্মসংস্থান পরিস্থিতির অবনতির অন্যতম উদাহরণ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে নেই বলে অভিযোগ করেন তিনি। অপরাধ সংঘটনের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন।

মন্তব্য করুন

Scroll to Top