শপথ নিলেন ছাত্রনেতা থেকে জননেতা- রফিকুল ইসলাম হিলালী

র্বাচন অনুষ্ঠিত হয় নি । ২০০৮ সালে পুনরায় ধানের শীষের মনোনয়ন পেয়ে নির্বাচন করেন এবং জেলায় মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে পরাজিত হোন । ২০১৮ সালের নির্বাচনেও তাঁকে ধানের শীষের নমিনি উপহার দেয়া হয় । অবশ্য যা সবার কাছে প্রহসনের নির্বাচন হিসেবেই পরিচিত । এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য (বহিষ্কৃত), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূঞা (দুলাল)কে ৪৯ হাজার ৫ শত ৮ ভোটের ব্যবধানে পরাজিত করে সাংসদ নির্বাচিত হোন ।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলের দায়িত্ব পালন করতে গিয়ে অর্ধশতর বেশি (৫৬টি) মিথ্যা মামলার আসামী হয়েছেন তিনি । বিভিন্ন সময় হামলা, গ্রেফতার ও জেল- জুলুমও খেটেছেন । এমনকি  রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেল খেটেছেন তাঁর জন্মদাতা (বৃদ্ধ) বাবাও ।
উল্লেখ্য উক্ত আসনে জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার (লাঙ্গল) , ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুদ্দোহা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন (চেয়ার) ও জেলা জামায়াতে ইসলামী কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য খায়রুল কবির নিয়োগী (দাঁড়িপাল্লা)সহ মোট ৬জন প্রার্থী ছিলেন ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন